শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ১৩ উপজেলার নারী উদ্যোক্তাদের মাঝে এসেট প্রজেক্টের ব্যাগ বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৪ পিএম

দিনাজপুরে ১৩ উপজেলার নারী উদ্যোক্তাদের মাঝে এসেট প্রজেক্টের ব্যাগ বিতরণ

দিনাজপুর জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসেট প্রজেক্টের কো-পার্টনারদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DWCCI)-এর কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক ও DWCCI-এর প্রশাসনিক উপদেষ্টা মিজানুর রহমান সাজু।

সংগঠনের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুরের সভাপতিত্বে জেলার ১৩টি থানার আওতাধীন নারী উদ্যোক্তাদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয় সভাপতির বক্তব্যে জান্নাতুস সাফা শাহিনুর বলেন।

দীর্ঘ পরিশ্রম ও চেষ্টার পর আজ আমরা এসেট প্রজেক্টের এই গুরুত্বপূর্ণ ধাপটি সফলভাবে অতিক্রম করতে পেরেছি। ইনশাআল্লাহ, এর মাধ্যমে দিনাজপুরের নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে। আমি না থাকলেও উদ্যোক্তাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে—এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা ও গর্ব।

অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়ক কার্যক্রম তাদের পেশাদারিত্ব ও ব্যবসায়িক অগ্রযাত্রায় সাহস যোগাবে। এ সময় দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।