আতিউর রহমান
জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলায় ঝাড়পুকুর বায়তুল মামুর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়ার মধ্য দিয়ে এই নির্মাণ কাজের সূচনা হয়।
মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বারডেম হাসপাতালের বিশিষ্ট অধ্যাপক ডা. লিয়াকত আলী এবং ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস।
এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় দেশ, জাতি ও মসজিদের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।