সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সদরে ধানের শীষের পক্ষে রাহবার কবির পিয়ালের গণসংযোগ

মো.ইউসুফ আলী

জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৮ পিএম

দিনাজপুর সদরে ধানের শীষের পক্ষে রাহবার কবির পিয়ালের গণসংযোগ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়ালের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়।

এদিন সকাল থেকে নেতৃবৃন্দ দিনাজপুর শহরের বাহাদুরবাজার চাউলহাটি, মাংসহাটি, মুরগিহাটি, স্টেশন রোড এবং পুরাতন বাহাদুরবাজারসহ আশেপাশের এলাকার মুদি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 

গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার কাজী আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, আবু তাহের আবু, গোলাম রসুল রকেট, মিজানুর রহমান, ওবায়দুল, মো. ইউনুস, রুহুল আমিন, একরামুল হক ও শাহজাদা প্রমুখ।প্রচারণাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরাও ধানের শীষের প্রার্থীর প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন।