মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আশফাক আহমেদ। ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনের নেতৃত্ব দেবেন সভাপতি ভবানী শংকর আগরওয়ালা এবং সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ (পিম)।
শপথ গ্রহণকারী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ: নতুন কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক অজয় কুমার আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ এবং কোষাধক্ষ্য সুবল ঘোষ।
এছাড়াও সড়ক সম্পাদক শাহ মাসুদ কবীর, সহ-সড়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক এ এফ এম আশিকুর রহমান চৌধুরী এবং যুগ্ম অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক আরাফাত হোসেন শপথ গ্রহণ করেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন—এম এ খালেক, মো. গোলাম আজম, মো. রেজাউল করিম, মো. আরিফুল আলম, মো. মিজানুর রহমান ও সুবিনয় রায়।শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত সভাপতি ভবানী শংকর আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ (পিম) তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা বলেন, “মালিকদের অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।
সবার সহযোগিতায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করা হবে। বিশেষ করে পরিবহন মালিকদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে এই কমিটি সবসময় পাশে থাকবে।”শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সুইহারী জামে মসজিদের ইমাম মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান।