রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার গ্রুপের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৩৯ পিএম

দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার গ্রুপের ইফতার মাহফিল

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী।ছবি-দিনাজপুর টিভি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুরে খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের নিজস্ব আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক। সংগঠনের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য ও ব্যবসায়িক ভাতৃত্ববোধ নিয়ে আলোচনা করেন। 

এ সময় বক্তারা রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখা এবং সৎভাবে ব্যবসা পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাবেক সভাপতি প্রশান্ত সাহা ও হাসীব উদ্দীন আহাম্মদ হাশিম। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক।অন্যান্যদের মধ্যে কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ, মো. আব্দুল গফুরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা মাহফিলে অংশ নেন।

 ইফতারের আগ মুহূর্তে মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও দিনাজপুরবাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন চুড়িপট্টি জামে মসজিদের ইমাম। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।