মার্চ ৪, ২০২৬, ০৭:০৩ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব মো. মতিউর রহমান। মাহফিলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলার আমির মাওলানা মো. তরিকুল ইসলাম। ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস, যা আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা শেখায়। মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংহতি প্রকাশ করেন:
মো. জাকিরুল ইসলাম: বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন, দিনাজপুর জেলা।
মো. মামুনুর রশীদ চৌধুরী: সাবেক উপজেলা চেয়ারম্যান, কাহারোল উপজেলা।
মো. আব্দুর রাজ্জাক: সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাহারোল উপজেলা।
মো. হামিদুর রহমান ও মো. আমিনুল ইসলাম: সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর।
মো. ফয়সাল ইসলাম: সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কাহারোল উপজেলা।
মো. শরিফুল ইসলাম: সভাপতি, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন, কাহারোল উপজেলা।
মো. রফিকুল ইসলাম: সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, কাহারোল উপজেলা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন