রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৫, ২০২৬, ০১:৫৫ পিএম

দিনাজপুরে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

শিবিরের কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ৯টায় দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এই প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান। 

তিনি তাঁর বক্তব্যে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্বশীলদের ওপর অর্পিত আমানত যথাযথভাবে পালন করার আহ্বান জানান। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি মোঃ হামিদুর রহমান এবং মোঃ আমিনুল ইসলাম। এছাড়া দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ নূর আলম অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্বশীলদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার অফিস সম্পাদক। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন যে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সৎ এবং দক্ষ জনশক্তি তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন যে প্রতিটি থানা পর্যায়ের দায়িত্বশীলদের জনশক্তিদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সজাগ থাকতে হবে।দিনাজপুর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। 

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যাবলি সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। উপস্থিত অতিথিরা দিনাজপুর শহরের সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।