মার্চ ১৬, ২০২৬, ০৭:২৮ পিএম
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৬ মার্চের দিনাজপুর সফর ও কাহারোল উপজেলায় আগমনকে কেন্দ্র করে এক বিশাল আনন্দ মিছিল বের করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। শনিবার (১৪ মার্চ) বিকেলে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম দিনাজপুর সফর জেলাবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কাহারোলসহ পুরো উত্তরবঙ্গে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
মিছিলে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান মতি।
এছাড়াও জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অলিউর রহমান এবং ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমনে জনসভাস্থলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন