মে ১৪, ২০২৬, ০৫:২৫ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবা সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ সংশ্লিষ্ট প্রকল্পের মূল উদ্দেশ্য ও বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন।অবহিতকরণ সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা।এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক এবং প্রকল্পের টেকনিক্যাল অফিসার বিধান বাস্কে।
সভার কার্যক্রমে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধি আব্দুল বাতেন, ইরফান হাবীব ও তানজিদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও সক্রিয়ভাবে অংশ নেন।বক্তারা জানান, প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিদ্যমান সরকারি সুবিধাগুলো পৌঁছে দিতে এই অবহিতকরণ সভা বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সভার শেষে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্পন্ন হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন