জুলাই ১৯, ২০২৬, ০৩:০৭ পিএম
দিনাজপুরের বিরলের গগণপুর এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গগণপুর যুব কল্যাণ সংস্থার আয়োজনে এই কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।র্যালি ও মানববন্ধনের মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়।র্যালি ও মানববন্ধনের পর সমাবেশে বক্তারা স্থানীয় পর্যায়ে মাদকের কারবার প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
বক্তারা মাদক ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় মাদকের কারবার অব্যাহত থাকলে তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। কেউ এলাকায় মাদকের কারবার করলে তাকে হাতেনাতে ধরে প্রশাসনের নিকট সোপর্দ করার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।সমাবেশে বক্তব্য রাখেন গগণপুর যুব কল্যাণ সংস্থার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এম এ আরিফুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রেজা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবু, সমাজসেবক মিজানুর রহমান, শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হামিদুর রহমান (বাবু ডাক্তার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, পশ্চিম শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদিন এবং শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরকার।বক্তারা গগণপুর এলাকায় মাদক প্রতিরোধে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন