জুলাই ৩১, ২০২৬, ০৪:২৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন দিনাজপুর-চার আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।সরকারি সেবা প্রদানে কোনো ধরনের অসৌজন্যমূলক বা বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তায় এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, উপজেলা প্রশাসন, ভূমি অফিস, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কৃষি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সেবা প্রদানের নামে সাধারণ মানুষের সঙ্গে অনিয়ম করা যাবে না। সরকারি প্রকল্প, বিভিন্ন ভাতা, অনুদান বা সুপারিশ প্রদানের নামে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ এবং আর্থিক লেনদেনের অভিযোগ কঠোরভাবে দমন করা হবে।
হুইপ আখতারুজ্জামান মিয়া সতর্ক করে বলেছেন, যেকোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কোনো কর্মকর্তা বা কর্মচারীর জড়িত থাকার সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলেই মুহূর্তের জন্যও ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন