অলিউর রহমান মিরাজ
অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি অপারেশন প্ল্যানে (ওটি) অন্তর্ভুক্ত হলো।দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ড. মো. সোলায়মান হোসেন মেহেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ড. মো. আসিফ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসীর মাহফুজ।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।