এস.এম.রকি
নভেম্বর ১, ২০২৫, ০৬:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরের খানসামায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস এবং খানসামা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, সমবায়ী সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।