বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

এক দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:১২ পিএম

এক দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

এক দফা কমার দুদিনের মাথায় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম রোববার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম হবে নিম্নরূপ (প্রতি ভরি):

২২ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা (আগে ছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।

গত ৮ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সেই দাম আবারও আগের অবস্থানে ফিরে এল। ২০২৬ সালের প্রথম ১০ দিনে এ নিয়ে ৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩ বার বেড়েছে এবং ২ বার কমেছে। গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।