বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১২:১১ পিএম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের বাজারদরে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত নতুন দাম অনুযায়ী আজ রোববার মূল্যবান এই ধাতুটি কেনাবেচা হচ্ছে। গত বুধবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। 

নতুন দর অনুযায়ী বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায় বিক্রি হচ্ছে।বাজুসের তথ্য অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায় পাওয়া যাচ্ছে। 

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারদর ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। এর আগে গত ৩ মার্চ স্বর্ণের দাম এক দফায় বাড়ানো হয়েছিল যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় অংকের এই দরপতন জুয়েলারি বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারিত হয়েছে ৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে। 

চলতি বছরে স্বর্ণের বাজার বেশ অস্থির সময় পার করছে। এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। বিগত ২০২৫ সালেও স্বর্ণের দাম রেকর্ড ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে বাজুস নিয়মিত এই মূল্য নির্ধারণ করে থাকে।