বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রেজিস্ট্রেশন ফি ও নির্বাচনের কারণে স্থগিত হলো বেরোবির প্রথম সমাবর্তন

রকিবুল হাসান মুন্না

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:২৪ পিএম

রেজিস্ট্রেশন ফি ও নির্বাচনের কারণে স্থগিত হলো বেরোবির প্রথম সমাবর্তন

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার (৭ ডিসেম্বর) সমাবর্তন কমিটির এক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়টি জানায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন এবং রেজিস্ট্রেশন ফি কমানোসহ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

এসব আবেদন আমলে নেওয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সমাবর্তন অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম সমাবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিক পরিস্থিতিতে স্থগিতের সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই বিবেচনা করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রথম সমাবর্তনের নতুন তারিখ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।