সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ঢাবিতে ডাকসুর ‍‍`নমরুদনামা‍‍`

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৯:৫৯ পিএম

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ঢাবিতে ডাকসুর ‍‍`নমরুদনামা‍‍`

ছবি - সংগৃহীত

১৫ জুলাই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং হামলাকারীদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‍‍`নমরুদনামা‍‍` শীর্ষক ব্যানারিং কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়।ডাকসু ভিপি সাদিক কায়েম এই কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, ১৫ জুলাই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে, তার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, সহযোগী ও নিপীড়কের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত ছাত্রলীগের সদস্যদের বহিষ্কারের দাবিও জানান তিনি।

সাদিক কায়েম আরও বলেন, শিক্ষার্থীদের ওপর এই হামলার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপুসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থেকে পুরো কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এমন প্রতিবাদী কর্মসূচি এবং ব্যানার হাতে শিক্ষার্থীদের অবস্থান প্রত্যক্ষ করা গেছে। জুলাইয়ের ঘটনার পর থেকে বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। তারা বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।