সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:২১ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৬-২৭ মেয়াদের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্নিকা আক্তার। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ হাবিবুল বাশার।
সোমবার (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। বিদায়ী কমিটির সভাপতি নবি হাসান অলিপ ও সাধারণ সম্পাদক কাবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সহসভাপতি পদে ফাইরুজ মুত্তাকি এবং যুগ্মসাধারণ সম্পাদক পদে ফারহান রহমান নাইস দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক (ডিবেট ডেভেলপমেন্ট) হিসেবে শিহাব আল মুস্তাকিম ও সাংগঠনিক সম্পাদক (প্রশাসনিক) পদে মেহেদী হাসান সাকিব মনোনীত হয়েছেন। প্রচার সম্পাদক পদে তাসমিয়াহ এবং দপ্তর সম্পাদক হিসেবে এম এম আর এস শিবলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি আর্নিকা আক্তার জানান, ডিবেটিং সোসাইটির চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চান তারা। যুক্তিবোধ, মুক্তচিন্তা ও নেতৃত্বের বিকাশে একটি সুন্দর বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল বাশার বলেন, এটি হাবিপ্রবির প্রাচীনতম সংগঠন। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ে বিতর্কের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে তিনি বদ্ধপরিকর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন