বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপি প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:০৮ পিএম

জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপি প্রার্থী

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরিফ উল্লাহ তার পোস্টে বলেন, "প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলি, আপনারা সবাই সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে। ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না।"

তিনি আরও বলেন, "জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে।"

উল্লেখ্য, জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও সাধারণ শিক্ষার্থীরা ফলাফল ঘোষণার দাবিতে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং যেকোনো মূল্যে ফলাফল নিয়েই ক্যাম্পাস ত্যাগ করবেন বলে জানিয়েছেন।