সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:১৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর এই ভোট গণনা কার্যক্রম শুরু হয়।এর আগে এদিন বিকেল ৫টার পর হঠাৎ করেই ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা অবশিষ্ট ভোট গণনা পুনরায় শুরু করার নির্দেশ দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, “পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।”
উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন এবং ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হলেও ভোট গণনা শুরু হয়েছিল ঐদিন রাত সোয়া ১০টার দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ শুক্রবার রাত ১০টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন