সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি ফলে দিনাজপুর সিটি রেসিডেন্সিয়ালের শতভাগ সাফল্য

মোঃ মোমিনুল ইসলাম

অক্টোবর ১৮, ২০২৫, ০৪:১১ পিএম

এইচএসসি ফলে দিনাজপুর সিটি রেসিডেন্সিয়ালের শতভাগ সাফল্য

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা গেলেও, দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বোর্ডে পাসের হার যেখানে ৫৭.৪৯ শতাংশ, সেখানে এই কলেজটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যের পাশাপাশি কলেজটি দিনাজপুর জেলার মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও, শিক্ষা বোর্ডের আট জেলার সম্মিলিত মেধাতালিকায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কলেজটি সেরা দশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে।

এই ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কলেজ কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।