অক্টোবর ৩০, ২০২৫, ০৬:৪০ পিএম
দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস (বুনু বিশ্বাস)-এর বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। প্রধান শিক্ষক বুনু বিশ্বাস দীর্ঘ ৩২ বছর ধরে এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, উপজেলা রাজবাটি সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান, বরাইপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এবং রাজবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক অব্রাহাম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বাবলু, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, মোছা. সুফিয়া বেগম, মো. শহীদুজ্জামান চৌধুরী, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোর্শেদ আলী চৌধুরী, মো. জালাল উদ্দিন, সোহেল চৌধুরী এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন