রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৫:২৫ পিএম

হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬১০ জনে দাঁড়িয়েছে।অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে এই সংখ্যক রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া অন্তত ৯১টি শিশু মারা গেছে।

হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯টি শিশু।সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬১০-এ পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে ল্যাব পরীক্ষায় মোট ৯ হাজার ৫০০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিনে জানানো হয়, সারা দেশে এ পর্যন্ত ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে।

চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৫৮ হাজার ১৫৪ জন সুস্থ হয়েছেন।আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।