আগস্ট ২, ২০২৬, ০৮:২৩ পিএম
গত শতক ধরে সাধারণ গাছের পাতা হিসেবে অবহেলিত হলেও সজনে পাতার ভেতরে লুকিয়ে রয়েছে শত রকমের রোগ প্রতিরোধের আশ্চর্য ক্ষমতা। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর থাকায় এই গাছটি এখন মিরাকল ট্রি বা অলৌকিক গাছ হিসেবে পরিচিতি লাভ করেছে।
সজনে পাতার ভেতরে দুধ, কমলা ও গাজরের থেকেও বেশি পুষ্টি উপাদান রয়েছে।প্রতি একশ গ্রাম সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই ছাড়াও ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও উচ্চমাত্রার প্রোটিন থাকে। নিয়মিত এই পাতা গ্রহণ করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং রাতকানা রোগ দূর হয়। এছাড়া শরীরের টক্সিন দূর করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এটি অত্যন্ত কার্যকর।
গবেষণায় দেখা গেছে, সজনে পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করায় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। এর পটাশিয়াম হৃদযন্ত্রকে সবল রাখতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি হাড় ও দাঁত গঠনে এবং রক্তস্বল্পতা দূর করতেও এর জুড়ি মেলা ভার।শুকিয়ে গুঁড়ো করে চায়ের সাথে কিংবা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে এই পুষ্টিকর পাতা গ্রহণ করা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন