বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

খোসায় দাগ পড়া কলা কি পুষ্টিকর, কী বলছে গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১০:৪৮ পিএম

খোসায় দাগ পড়া কলা কি পুষ্টিকর, কী বলছে গবেষণা

অনেকেই খোসায় বাদামি বা কালো দাগ পড়া কলা নষ্ট কিংবা পচা ভেবে খেতে চান না। কেউ কেউ বাজারে এসব কলা কিনতে দ্বিধাবোধ করেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানীদের মতে, দাগযুক্ত কলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে সাধারণ কলার তুলনায় বেশি পুষ্টিগুণ থাকে। তাই দাগ দেখে কলা এড়িয়ে চলার কোনো কারণ নেই।গবেষণায় দেখা গেছে, খোসায় দাগ পড়া কলার মধ্যে রোগ প্রতিরোধের বিশেষ ক্ষমতা লুকিয়ে থাকে।

সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় উঠে এসেছে যে, কলা যত বেশি দাগি হবে, তার পুষ্টিগুণ তত বাড়তে থাকে। গবেষকদের মতে, কলার খোসার ওপর তৈরি হওয়া বাদামি ছোপ মূলত টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা টিএনএফ নির্দেশ করে। এটি এমন একটি উপাদান যা দেহে কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এছাড়াও দাগি কলা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং অ্যাসিডিটি কমাতে দারুণ কার্যকর। এটি শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং রক্তাল্পতা দূর করতেও ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফল রাখলে শরীর নানাভাবে উপকৃত হয়। পুষ্টিবিজ্ঞানীদের এই তথ্য জানার পর দাগ দেখে আর কলা ফেলে দেওয়ার অভ্যাস পরিবর্তন করা উচিত।