নভেম্বর ২২, ২০২৬, ১০:১৭ এএম
আমেরিকান কলেজ অব সার্জনস বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এসিএস সম্মেলনকে কেন্দ্র করে। আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার দুপুরে ঢাকায় দিনব্যাপী এই আয়োজন হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে সম্মেলন বসে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান কলেজ অব সার্জনস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম।
দিনব্যাপী এই আয়োজনে চারটি বৈজ্ঞানিক অধিবেশন রাখা হয়। সেখানে আধুনিক সার্জারির বিভিন্ন দিক, চিকিৎসায় নতুন উদ্ভাবন, গবেষণা, রোগীর সেবা এবং চিকিৎসার মানোন্নয়ন নিয়ে প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।
তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন