ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৪৭ পিএম
জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল, যার মাত্র মাসখানেক পরেই তারা ফের সংসার বাঁধলেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাবিকুন নাহার নিজেই এই তথ্য নিশ্চিত করেন এবং নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন।
সাবিকুন নাহার তার ফেসবুক পোস্টে দুনিয়ার ক্ষণস্থায়ীত্বের কথা উল্লেখ করে জানান, তিনি আর কারো পরোয়া করছেন না। বরং তার সন্তান আয়িশা ও উসমান তাদের বাবা-মাকে ফিরে পাওয়ায় তাদের আনন্দই প্রধান।
পোস্টে তিনি উল্লেখ করেন, হয়তো এভাবেই তাদের ভাগ্য লিখা হয়েছিল। তাকদিরের কাছে সবাই অসহায়, যেমন গ্রহণের সময় চাঁদের আলো নিরুপায় থাকে।নিজের স্বামীকে সম্বোধন করে তিনি লেখেন:আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি! সবার সামনে বরাবরই বলে গিয়েছি আমার হৃদয়ের স্পন্দন তুমি। ‘তোমাকেই ভালোবাসি’ Taw Haa Zin Nurain..."
আবু ত্বহাকে ফিরে পেয়ে তার আনন্দের কোনো ভাষা নেই উল্লেখ করে সাবিকুন নাহার লেখেন:তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার আমার কোনো ভাষা নেই... শুধু এটুকুই দোয়া যে, এতকিছুর পরও আমাকে তুমি যেভাবে খুশি করেছ আল-ওয়াদুদ শতগুণ উত্তমরূপে তোমাকে তার দিদার দিয়ে রোজ হাশরে খুশি করে দিন!"
তিনি তার স্বামীর প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন:হ্যাঁ, আমি তোমার জন্য যায়েদ (রা.) হতে পারিনি। তবে আমি জীবন দিয়ে রবের সন্তুষ্টির তরে, দ্বীনের পথে তোমার জন্য নিজেকে প্রমাণ করবই ইনশাআল্লাহ! আর কিছুই বলার নেই।"
সবার কাছে দোয়া চেয়ে সাবিকুন নাহার পোস্টটি শেষ করেন এই বলে, "তিনিই সেই রব যিনি মৃত থেকে জীবিত করেন। তিনিই সেই রব যিনি ধ্বংস থেকেও নতুন করে সৃষ্টি করেন। তিনিই সেই রব যিনি অসম্মানের সুরতেও সম্মানিত করেন।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন