রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ০৭:১৭ পিএম

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

আবু ত্বহা ও সারার আবারও বিচ্ছেদ।

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তাঁর স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র ৪ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে।শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাঁদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। ওই রাতে আবু ত্বহা আদনান তাঁকে তালাক প্রদান করেন। তবে বিষয়টি এতদিন গোপন ছিল।সারা আরও উল্লেখ করেন, গত রমজানের চাঁদরাতেই তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। 

দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে তাঁদের সম্পর্কের এই পরিণতি হয়েছে বলে জানা গেছে।এর আগে গত বছরের ২১ অক্টোবর আবু ত্বহা আদনান ও সাবিকুন্নাহার সারার মধ্যে প্রথমবার বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। 

পরবর্তীতে ২ ডিসেম্বর তাঁরা আবারও ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও স্থায়ী হলো না।আবু ত্বহা মুহাম্মদ আদনান একজন আলোচিত বক্তা হিসেবে পরিচিত। তাঁর ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।