শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

এনআইডি সংশোধন কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৭:৫৪ পিএম

এনআইডি সংশোধন কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং প্রার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলছে।

যা আগামী ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে এই কারিগরি কাজগুলো শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন সেবা পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

গত ২৪ নভেম্বর থেকে ব্যালট পেপার ও ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখতে সংশোধন সেবা স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ১৮ জানুয়ারির পর থেকে নাগরিকরা আগের মতোই নাম, বয়স বা ঠিকানা সংশোধনের আবেদন করতে পারবেন।