মে ১৯, ২০২৬, ০৩:৫১ পিএম
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু।
জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে নথিতে উল্লেখ রয়েছে।নতুন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন