বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান নতুন করে লেখা নয়, সংশোধন করা হবে: চিফ হুইপ

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৪:৩৬ পিএম

সংবিধান নতুন করে লেখা নয়, সংশোধন করা হবে: চিফ হুইপ

ছবি : সংগৃহীত

সংবিধান নতুন করে প্রণয়ন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, সংবিধানের একটি অক্ষর পরিবর্তন করা হলেও সেটিকে সংশোধন হিসেবেই গণ্য করা হবে।বৃহস্পতিবার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

প্রধান হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার প্রত্যাশা করছেন। তিনি আরও জানান, সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। নতুন করে কিছু লেখার সুযোগ নেই, যা হবে তা সংশোধনীর মাধ্যমেই সম্পন্ন হবে।

সচিবালয়ে এ বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সচিবালয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, তবে বসার বিষয়ে আগেই সিদ্ধান্ত ছিল এবং প্রধানমন্ত্রীর আহ্বানে একটি অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে।এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন যে এটি কেবল নিয়ম রক্ষার নির্বাচন নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।