বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাস

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৫১ পিএম

চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তার এই সফর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের জ্যেষ্ঠ সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পূর্বনির্ধারিত পরামর্শ অনুযায়ী ফলোআপ ও স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতেই এই বিদেশযাত্রা।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন সাবেক এই মন্ত্রী। সেই সময় টানা প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ঢাকায় ফিরেছিলেন তিনি।