বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
জেলা প্রশাসন

বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নাজনীন সুলতানা

জাতীয় ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৩:০২ পিএম

বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নাজনীন সুলতানা

পার্বত্য জেলা বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক এবং উপসচিব নাজনীন সুলতানা।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।