বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম প্রচারে ব্যস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৯ পিএম

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম প্রচারে ব্যস্ত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে মহাব্যস্ত সময় পার করছেন।

তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে বীরগঞ্জ ও কাহারোল—এই দুই উপজেলায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তিনি সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিএনপি অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ার দিন থেকে তার নির্বাচনী এলাকা বীরগঞ্জ উপজেলার সুজালপুর, ভোগনগর, মরিচা, শিবরামপুর, সাতোর, নিজপাড়া, নাফানগর ইউনিয়নসহ বীরগঞ্জ পৌরসভা এবং কাহারোল উপজেলার মুকুন্দপুর, সুন্দরপুর, রসুলপুর, ডাবোর ইউনিয়ন, উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করে যাচ্ছেন।তিনি গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই উপজেলার কবিরাজ হাট, মাহানপুর, বীরগঞ্জ পৌরবাজার, বটতলী হাট, ঝাড়বাড়ি হাট, কল্যাণী হাট, কাহারোল সুন্দরপুর কাচারী বাজার, দশমাইল মোড়, কান্তনগর মোড় এবং উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারগুলোতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মো: আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: শামীমা পারভীন রনি, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো: শাহাজান সিরাজ শিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: হুসেন আলী, দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা, উপজেল যুবদলের আহ্বায়ক মো: সাদিকুল ইসলাম সাদেকসহ বিএনপির দুই উপজেলার নেতৃবৃন্দ।