রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০১ পিএম

মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ প্রিয় মাতৃভূমিতে ফিরেই মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সপরিবারে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মা ও ছেলের আবেগঘন পুনর্মিলন: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫৩ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর মা ও ছেলের এই সরাসরি সাক্ষাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১৭ বছর পর ছেলেকে কাছে পেয়ে খালেদা জিয়াও আবেগপ্রবণ হয়ে পড়েন।

প্রায় দেড় ঘণ্টা মায়ের পাশে থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান।বেলা ১১টা ৪০ মিনিট: লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ।বিমানবন্দরে আবেগ: গাড়ি থেকে নামার পর জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন।বিকেল ৩টা ৫০ মিনিট: পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে পৌঁছান এবং লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।বিকেল ৪টা ৩০ মিনিট: ভাষণ শেষ করে সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা।সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: মাকে দেখে হাসপাতাল ত্যাগ করে গুলশানের বাসার পথে যাত্রা।

নিরাপত্তা ও জনস্রোত: তারেক রহমানের এই পুরো সফরেই নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও পুলিশ মোতায়েন ছিল। হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও অসংখ্য নেতাকর্মী বাইরে ভিড় করেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।বর্তমানে তারেক রহমানের গাড়িবহরটি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে এগোচ্ছে। আজ রাতটি তিনি তাঁর পরিবারের সাথেই কাটাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।