ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২৯ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আসা সদস্যদের সরাসরি ভোটে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
শিবিরের নতুন এই শীর্ষ দুই নেতাকে অভিনন্দন ও দোয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছে।
স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। মহান আল্লাহ তায়ালা তাদের দুজনকে হেফাজত করুন এবং তাদের ইলম, আমল ও নেতৃত্বে বারাকাহ দান করুন।”জামায়াত আমির তাঁর বার্তায় নবনির্বাচিতদের সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম (জাহিদুল ইসলাম)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর আগামী দিনের পথচলার জন্য দোয়া করেন। উল্লেখ্য, ২০২৪-পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের এই সদস্য সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচন রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন