ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩৭ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল সংলগ্ন হাদির কবরে উপস্থিত হন।
তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা জমায়েত হন।
প্রিয় নেতাকে সামনে পেয়ে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন উজ্জীবিত কর্মীরা। ঢাবি ছাত্রদল নেতা সোহেল রহমান জানান, দীর্ঘদিন পর ক্যাম্পাসে নেতার আগমন আমাদের জন্য পরম পাওয়া।
আমরা তাঁকে যথাযথ সম্মানের সাথে স্বাগত জানাচ্ছি।এদিকে, তারেক রহমানের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, নিরাপত্তার খাতিরে তাঁরা বর্তমানে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। তবে বেলা ১২টার দিকে তারেক রহমান এলাকা ত্যাগ করার পরপরই পুনরায় 'শহীদ হাদি চত্বরে' (শাহবাগ মোড়) অবস্থান নিয়ে বিচার আদায়ের আন্দোলন শুরু করবেন তাঁরা।
হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের আজ নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার কথা রয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন