ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৪৫ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন হাদির কবরে উপস্থিত হয়ে তিনি মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেন।
একই স্থানে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারও জিয়ারত করেন তিনি এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। জিয়ারত শেষে তারেক রহমান শহীদ হাদির ছোট ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবারকে সান্ত্বনা দেন।
প্রিয় নেতাকে একনজর দেখতে ওই এলাকায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে যায়।পরবর্তী গন্তব্য নির্বাচন কমিশন: শহীদ হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
সেখানে তিনি নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। গতকালই তাঁর ভোটার ফরম পূরণের কাজ শেষ হয়েছে, যেখানে তিনি ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করেছেন। দীর্ঘ ১৭ বছর পর তাঁর ভোটার হওয়ার এই বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন