জানুয়ারি ৪, ২০২৬, ০৫:৪২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা গুম খুন, জুলাই গণহত্যা’ এবং শহীদ হাদি হত্যার বিচারের প্রতিশ্রুতি দেবে, ভোট কেবল তাদেরই দেওয়া হবে।
রোববার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। জুমা লেখেন,
যারা ভোটের জন্য মুখে কুলুপ এঁটেছে তাদের জানিয়ে দিন, ভোট আমরা তাকেই দেব যারা সরকারে গেলে শহীদ হাদি হত্যা, জুলাই গণহত্যাসহ সব গুম-খুনের বিচার করবে। এমনকি বিরোধী দলে গেলেও আওয়াজ জারি রাখার প্রতিশ্রুতি দেবে।
সাম্প্রতিক পরিস্থিতির প্রতি ক্ষোভ প্রকাশ করে অপর এক পোস্টে তিনি লেখেন, “আমাদের বিপ্লব যাদের কারণে স্বেচ্ছা কারাবরণে আইসা ঠেকসে, যাদের জন্য জুলাইয়ের পরও জুলাই টিকাইতে গিয়ে আমার ভাইকে কবরে যাইতে হলো—তাদের মাফ করব কীভাবে?প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত দুই মাসে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেক আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।
অথচ এখন ‘জুলাইয়ের ফেইস’ বা পরিচিত মুখগুলো, যাদের রাজনৈতিক ব্যাকআপ বা সমর্থন কম, তাদের টার্গেট করে ধরা হচ্ছে।আবেগঘন ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “জান দেব; জুলাই দেব না—বলার লোকটা মইরা গেছে। পদে পদে টের পাবেন জুলাইরে টিকাইয়া রাখছিল কে।” জুমার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন