জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:৩৩ পিএম
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই এক সপ্তাহের আলটিমেটাম দেন।
এর আগে জুমার নামাজের পর ঢাবি কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।সমাবেশে আব্দুল্লাহ আল জাবের হাদি হত্যার বিচারে বড় রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো কেবল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিচ্ছে, কিন্তু রাজপথে বিচার দাবি করছে না। আপনারা ৩০০ সংসদীয় আসন থেকে একযোগে আওয়াজ তুলুন।
তিনি স্পষ্ট করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে ছাত্র-জনতা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।শহীদ হাদির ইনসাফ কায়েমের স্বপ্নের কথা উল্লেখ করে জাবের বলেন, হাদি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন যেখানে শত্রুরও ভোটাধিকার নিশ্চিত থাকবে। তাঁর সেই আদর্শ বাস্তবায়ন এবং হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না বলে তিনি ঘোষণা দেন। সমাবেশে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন