ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২৫ পিএম
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাওলানা জহিরুল ইসলাম তার `দাঁড়িপাল্লা` প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট। অর্থাৎ ৭ হাজার ৬৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।
এছাড়া বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র লিয়াকত আলী `ফুটবল` প্রতীকে ৫৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।সকাল থেকেই বাঁশখালীর প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
লিয়াকত আলী স্বতন্ত্র হিসেবে ভোট যুদ্ধে থাকায় এই আসনে লড়াইটি ত্রিমুখী রূপ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভোটাররা জামায়াত ও বিএনপির দুই মূল প্রার্থীর মধ্যেই তাদের রায় সীমাবদ্ধ রেখেছেন। নির্বাচনের দিন বড় ধরণের কোনো সহিংসতা ছাড়াই বাঁশখালীর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
মাওলানা জহিরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই বিজয় বাঁশখালীর মেহনতি মানুষের এবং ইনসাফ কায়েমের সংগ্রামের। বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই উপজেলা সদরে ও বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব তথ্য যাচাই শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন