রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০২:১৬ পিএম

সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কয়েক মিনিট আগে এই ঘটনা ঘটে।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। 

এ সময় অধিবেশন পরিচালনাকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় ওই সময় বক্তব্য রাখছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। পরিস্থিতি দেখে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। 

সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।’স্পিকারের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে সেখানে চিকিৎসা সহায়তার জন্য একজন চিকিৎসককে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে অসুস্থ সংসদ সদস্যের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।