আগস্ট ৪, ২০২৬, ০৮:৫১ পিএম
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।রাত নয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে চালানো হামলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব কী বার্তা দেয়, সেদিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী অবস্থান ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন