বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কৃষিমন্ত্রীর মায়ের জানাজা সম্পন্ন পরানপুরে দাফন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৫:৪১ পিএম

কৃষিমন্ত্রীর মায়ের জানাজা সম্পন্ন পরানপুরে দাফন

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর এই জানাজা সম্পন্ন হয়। পরে উপজেলার পরানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় অংশ নেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার এবং পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।