নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৮ এএম
ভেটকি মাছের নরম স্বাদে, আচারের টক-ঝাল স্বাদে এক অনন্য পদ হলো ফিশ আচারি কাবাব। এই বিশেষ রেসিপিতে একসঙ্গে মিলেছে দই, কাসুন্দি, আমের আচার ও মসলার ঝাঁজ। পুষ্টিকর, মুখরোচক ও নতুন স্বাদের এই কাবাব যেকোনো বিশেষ অনুষ্ঠানে বা সন্ধ্যার নাস্তা হিসেবে দারুণভাবে পরিবেশন করা যেতে পারে।
চলুন, জেনে নিই রেসিপি ও প্রস্তুত প্রণালি।উপাদানপরিমাণভেটকি মাছের কাঁটামুক্ত টুকরো২৩০ গ্রামলবণ, আদা বাটা, রসুন বাটা১০ গ্রাম করেভিনেগার২ টেবিলচামচআচার ম্যারিনেশনের জন্য:পানি ঝরানো দই২০০ গ্রামরোস্ট করা বেসন১ টেবিলচামচআমের আচার।
তেলসহ)১ টেবিল চামচকাজুবাটা১০ গ্রামকাঁচামরিচ বাটা, বিট লবণপরিমাণমতোধনে গুঁড়া, জিরে গুঁড়া২ চা চামচ করেলাল মরিচ গুঁড়া১ চা চামচলেবুর রস২টি লেবুসরিষার তেল১ টেবিল চামচ + ১ চা চামচকাসুন্দি২ চা চামচ
১. মাছ প্রস্তুত: মাছটিকে আটটি মোটা টুকরোয় কেটে নিন। লবণ ও ভিনেগার মিশিয়ে মাছ মাখিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। ২. আচারি ম্যারিনেশন: আচারি ম্যারিনেশনের সব উপকরণ (দই, আচার, মসলা) একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। ৩. ম্যারিনেট: প্রথম ম্যারিনেশন শেষে মাছ সেই আচারি মিশ্রণে ডুবিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করুন।
৪. ভাজা: মাছের টুকরোগুলিতে সামান্য মাখন ব্রাশ করে ভেজে নিন। ৫. পরিবেশন: মাছের টুকরোগুলিতে সোনালি রং ধরলে নামিয়ে নিন। পুদিনার চাটনি ও সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।আচারের ঝাঁজ আর ভেটকির নরম স্বাদ সব মিলিয়ে এই ফিশ আচারি কাবাব হবে একেবারে অনবদ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন