শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দুশ্চিন্তা ও শত্রুর চক্রান্ত থেকে বাঁচতে কোরআনের চার আমল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৩:৩৩ পিএম

দুশ্চিন্তা ও শত্রুর চক্রান্ত থেকে বাঁচতে কোরআনের চার আমল

Ai - ছবি

মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের বিপদ ও সংকট আসে। কুদৃষ্টি, শয়তানের কুমন্ত্রণা, শত্রুর ষড়যন্ত্র এবং দুশ্চিন্তা — এই চার বড় বিপদ থেকে মুক্তির পথ পবিত্র কোরআনে বলা আছে।তাফসিরে কুরতুবিতে এই সংকটগুলো থেকে বাঁচতে চারটি সুনির্দিষ্ট দোয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রথমটি হলো কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার আমল। কেউ যদি অন্যের কুদৃষ্টি বা নজর লাগা থেকে বাঁচতে চান, তাকে ‍‍`মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ‍‍` পড়তে বলা হয়েছে।দ্বিতীয় বিপদটি হলো শয়তানের কুমন্ত্রণা।

এর থেকে নিরাপদে থাকতে ‍‍`হাসবুনাল্লাহু ওয়া নি‍‍`মাল ওয়াকিল‍‍` পাঠ করা জরুরি। তৃতীয় সংকট হিসেবে শত্রুর ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। কেউ যদি শত্রুর চক্রান্ত থেকে বাঁচতে চান, তাকে সর্বদা ‍‍`ওয়া উফাউয়িদু আমরি ইলাল্লাহ‍‍` পড়তে হবে।

চতুর্থ ও শেষ বিপদটি মানুষের মানসিক দুশ্চিন্তা। প্রচণ্ড দুশ্চিন্তা বা হতাশা থেকে মুক্তি পেতে ‍‍`লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জোলিমিন‍‍` পাঠের পরামর্শ দেওয়া হয়েছে।নিয়মিত এই আমলগুলো করলে মহান আল্লাহ বান্দাকে কখনোই একা ছাড়েন না এবং সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন।