সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুরের ইতিহাস ও সৌন্দর্যে ঘেরা শীর্ষ ১০ টি দর্শনীয় স্থান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০১:০০ এএম

রংপুরের ইতিহাস ও সৌন্দর্যে ঘেরা শীর্ষ ১০ টি দর্শনীয় স্থান

ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য রংপুর জেলা ভ্রমণপিপাসুদের কাছে একটি পছন্দের গন্তব্য। সম্প্রতি এই জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থানের তালিকা পর্যটকদের নজর কেড়েছে। তাজহাট রাজবাড়ি থেকে শুরু করে ভিন্ন জগৎ পার্ক পর্যন্ত প্রতিটি স্থানেই লুকিয়ে আছে এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও অজানা গল্প।

তালিকায় প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী দেখার জন্য রয়েছে রংপুর চিড়িয়াখানা এবং চিকলি বিল ও পার্ক।প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে তালিকায় স্থান পেয়েছে মন্থনা জমিদার বাড়ি এবং ইটাকুমারী জমিদার বাড়ি। এর পাশাপাশি শতবর্ষের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। দর্শনার্থীদের আধুনিক বিনোদনের জন্য এই তালিকায় আরও যুক্ত করা হয়েছে প্রয়াস সেনা বিনোদন পার্ক।

ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন হিসেবে লালদিঘি নয় গম্বুজ মসজিদ এবং মিঠাপুকুর তিন কাতারের মসজিদ ভ্রমণপিপাসুদের নজর কাড়বে। এই দশটি স্থান ভ্রমণের মাধ্যমে পর্যটকরা রংপুর জেলার প্রকৃত সৌন্দর্য ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবেন।