রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বিরলে কৃষকদের পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আতিউর রহমান

জুন ১৪, ২০২৬, ০৬:৩০ পিএম

বিরলে কৃষকদের পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন বা গেইনের বিশেষ উদ্যোগে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের সদস্য এবং প্রধান কৃষকদের জন্য এক পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রেইনস প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। 

আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন আলীর সভাপতিত্বে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।গ্রামীণ পর্যায়ে পুষ্টির মান বাড়াতে স্থানীয় কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন গেইনের বিশিষ্ট কনসালটেন্ট সুবর্ণা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি আলোচনা করেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আফজালুর রহমান। 

এছাড়া ১ নম্বর আজিমপুর ইউনিয়নের মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের সকল সম্মানিত সদস্যসহ এলাকার অগ্রগামী কৃষকরা এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণে মূলত স্থানীয় কৃষকদের পুষ্টি-সংবেদনশীল আধুনিক কৃষিকাজে আরও বেশি উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর কৌশল শেখানো হয়। 

মানবদেহের প্রধান পুষ্টি উপাদান যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং এর গুরুত্ব নিয়ে প্রশিক্ষণে আলোকপাত করা হয়। এছাড়া কিশোর-কিশোরীদের আমিষ জাতীয় খাবারের প্রতি যত্নশীল হওয়া, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাকশের সুশৃঙ্খল ব্যবহার, পুষ্টির মডেল বাগান তৈরি, সঠিক সংরক্ষণ পদ্ধতি এবং গর্বতীবী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।