আগস্ট ২৯, ২০২৬, ০৩:৩৩ পিএম
একসময় গার্মেন্টসে দীর্ঘক্ষণ কাজ করেও সংসারে সচ্ছলতা আনতে পারছিলেন না এক দম্পতি। কাজের প্রবল চাপ ও সামান্য বেতনের কারণে তারা বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন এবং স্ত্রীর পরামর্শে সামান্য পুঁজি নিয়ে মাত্র পঞ্চাশ-ষাটটি কোয়েল পাখি দিয়ে নিজেদের খামারের যাত্রা শুরু করেন। প্রাথমিক পর্যায়ে এত ছোট পাখি নিয়ে ব্যবসা শুরু করায় অনেকেই তাদের নিয়ে হাসিঠাট্টা করতেন।
প্রথম দিকে মেঝেতে কোয়েল পালন করতে গিয়ে লিটার ব্যবস্থাপনার ভুলে প্রায় তিন থেকে চার লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাদের।পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে খামারে আতঙ্ক সৃষ্টি হয়ে অনেক পাখি মারা যায়। এত বাধা সত্ত্বেও তারা হাল ছাড়েননি, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোয়েল পাখির ডিম ও মাংসের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে থাকেন।
সাধারণ ডিমের চেয়ে কোয়েল পাখির ডিমে বেশি প্রোটিন ও ভিটামিন `ই` রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়—এই তথ্য মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ধীরে ধীরে তাদের উৎপাদিত ডিম ও মাংসের চাহিদা বাজারে বাড়তে থাকে।
বর্তমানে তাদের `শারমিন কোয়েল খামার`-এ প্রায় এগারো হাজার প্রাপ্তবয়স্ক পাখি রয়েছে এবং প্রতি সপ্তাহে সাত থেকে দশ হাজার জিরো বাচ্চা উৎপাদিত হচ্ছে। একসময়ের সেই ক্ষুদ্র উদ্যোগ এখন তাদের মূল পেশায় পরিণত হয়েছে, যা দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এই দম্পতি। যারা একসময় তাদের নিয়ে উপহাস করতেন, তারাই এখন সফলতার রহস্য জানতে ও কর্মসংস্থানের আশায় তাদের কাছে ছুটে আসছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন