শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে বহিষ্কৃত আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২৭ পিএম

বোচাগঞ্জে বহিষ্কৃত আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেস-২’-এর অংশ হিসেবে মো. শহিদুল ইসলাম চৌধুরী নামের এক সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মুশিদহাট নেংড়াকালী এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত শহিদুল ইসলাম চৌধুরী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আটকের পর তাঁকে আইনি প্রক্রিয়ায় দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ২০২১ সালে বহিষ্কৃত হওয়ার পর থেকে তাঁর সঙ্গে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। বর্তমানে তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাকের পার্টির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ ও চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার সম্পন্ন হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।